ভাষানটেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৬, ২২:২৪আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ২২:২৪

আত্মহত্যার প্রতীকী ছবি রাজধানীর ভাষানটেকের প্রত্যাশা গলির একটি বাসায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেছে তার পরিবার। নিহতের নাম হীরা আক্তার কাজল (১৯), সে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলো। রবিবার দুপুরে বাসার বাথরুমে ঢুকে সে আত্মহত্যা করে।
ভাষানটেক থানার উপ পরিদর্শক (এসআই) সেলিম রেজা ব্ষিয়টি নিশ্চিত করেছেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
একটি ডেকোরেটর কোম্পানিতে কর্মরত নিহতের বাবা গোলাম মোস্তফার বরাত দিয়ে এসআই সেলিম বাংলা ট্রিবিউনকে জানান, বেলা সোয়া ২টার দিকে কাজল বাথরুমে ঢোকে। দীর্ঘসময় সে বের না হওয়া তার মা তাকে খোঁজ করে। এরপর বাথরুমের দরজা ভেঙে স্থানীয়রা কাজলকে বাথরুমে গলায় ওড়না পেচানো অবস্থায় ঝুলতে দেখে।
পরে বেলা আড়াইটার দিকে তাকে হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। এরপর নিহত কাজলকে পরিবার বাসায় নিয়ে আসে। খবর পেয়ে নিহতের বাসা থেকে লাশ উদ্ধার করা হয় বলেও উল্লেখ করেন এসআই।

তিনি আরও বলেন, নিহত তরুণী মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে অনার্সে পড়ত। পরিবার আত্মহত্যা বললেও আমরা তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

/এআরআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম