চাঁদা না দেওয়ায় ঠোঁট ছিঁড়ে নেওয়া হলো যুবকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০১৬, ২০:৩৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ২০:৩৫

মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের গজারিয়ায় চাঁদা না পেয়ে আব্দুল কাদের (৩২) নামে পল্লী বিদ্যুতের এক ইলেকট্রিশিয়ানের ঠোঁট কামড় দিয়ে ছিঁড়ে নিয়ে গেছে এক দুর্বৃত্ত। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে গজারিয়া থানার আনারপুরা বাজারের সামনে এ ঘটনা ঘটে।
ঢামেক থানার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আবদুল কাদের মুন্সীগঞ্জের গজারিয়ার উত্তর শাহপুরের আব্দুল আজিজ মেম্বারের ছেলে। তিনি গজারিয়ায় পল্লী বিদ্যুতের ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত।
আব্দুল কাদের জানায়,বেশ কিছুদিন ধরে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল স্থানীয় সৈনিক লীগের এক নেতা।আজ বিকাল আনুমানিক পাঁচটার দিকে অফিস শেষে বাসায় ফেরার পথে গজারিয়া থানার আনারপুরা বাজারের সামনে তার মোটরসাইকেল গতিরোধ করে লিয়াকত নামে এক চাঁদাবাজ। এসময় চাঁদা নিয়ে লিয়াকতের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে তাকে মারধর করা হয়।এর এক পর্যায়ে লিয়াকত তার ঠোঁটে কামড় দিয়ে বেশ কিছু অংশ ছিঁড়ে নেয়।
আব্দুল কাদেরের চাচাতো ভাই হৃদয় হোসেন জানান,আহতাবস্থায় এলাকাবাসী আব্দুল কাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে আসে। পরে তাকে রাত ৮টার দিকে ঢাকা মেডিক্যালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জিারিতে ভর্তি করা হয়।
/এআইবি/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম