ছাত্রলীগ নেতাকে জরিমানা করায় সড়ক অবরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৮:১২

অবরোধ হেলমেট ছাড়া তিনজনকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন বাংলা কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুলায়মান মিয়া জীবন। এ ঘটনায় সার্জেন্ট মামলা করায় মিরপুর বাংলা কলেজের সামনের সড়কটি অবরোধ করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার বিকালে এই ঘটনা ঘটে। পরে অবশ্য ছাত্রলীগের সিনিয়র নেতা ও পুলিশের মধ্যস্ততায় সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। দারুস সালাম থানার উপ পরিদর্শক নওশের আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বিকাল ৪টার দিকে গণভবনের সামনে বাংলা কলেজ ছাত্রলীগ নেতা জীবন মোটরসাইকেল চালিয়ে ৩২ নম্বর থেকে কলেজ যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলে তারা তিনজন ছিলেন। মোটরসাইকেলটি গণভবনের সামনে আসলে কর্তব্যরত সার্জেন্ট আশরাফ তাদের থামিয়ে ২০০ টাকার মামলা দেয়। এতে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে ট্রাফিক পুলিশের তর্ক হয়। এদিকে এই খবর পেয়ে কলেজে অবস্থানরত নেতাকর্মীরা বাংলা কলেজের সামনের সড়কটি অবরোধ করে।

দারুস সালাম থানার উপ পরিদর্শক নওশের আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা পরবর্তীতে ছাত্রদের সঙ্গে কথা বলে সড়কটি ক্লিয়ার করি। তারা অবরোধ প্রত্যাহার করেছে।’

এবিষয়ে ছাত্রলীগ নেতা জীবন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি ৩২ নম্বরে প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠান শেষ করে কলেজে যাচ্ছিলাম। সার্জেন্ট আমাকে থামতে বললে, গাড়ি থামাই। গতকাল এয়ারপোর্টে গিয়ে আমার হেলমেট হারিয়েছি। আমি সার্জেন্টকে আমার পরিচয় দিয়েছি। বলেছি, ভাই আজকে মাফ করে দেন। তাও শোনেনি। সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। এমনকি আমার গাড়িও আটকে রাখে। কিন্তু আমাদের সামনেই অনেকেই তিন জন নিয়ে চালিয়ে গেছে। তাদের ধরেনি। এই খবর শুনে অল্প সময়ের জন্য কলেজের পোলাপান রাস্তায় নামে। এখন কোনও সমস্যা নাই। সিনিয়র নেতারা গিয়ে আমার মোটরসাইকেল নিয়ে আসছে।’

/এআরআর/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম