আফসানা হত্যাকাণ্ড: সাত দিনের মধ্যে ময়নাতদন্ত প্রতিবেদন না পেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০১৬, ২১:২৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ২২:০৭





 সাতদিনের মধ্যে আফসানার ময়নাতদন্ত প্রতিবেদনের দাবিতে ছাত্র ইউনিয়নে সমাবেশ সাত দিনের মধ্যে ময়নাতদন্ত প্রতিবেদন না পেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্র ইউনিয়ন। বুধবার শাহবাগে এক সংহতি সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়।
সংগঠনটির নেতাকর্মীদের অভিযোগ, ছাত্র ইউনিয়নকর্মী আফসানা ফেরদৌস নিহতের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। ৭ দিনের আল্টিমেটাম দিয়ে তারা বলছেন, ময়নাতদন্ত প্রতিবেদন সাতদিনের মধ্যে প্রকাশ করা না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হবে।
সংহতি সমাবেশে ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার বলেন, ‘প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিদেশ থেকে পুরস্কার নিয়ে আসছেন। কিন্তু তার নিজ দেশের নারীরাই নিরাপত্তাহীন। এ ব্যাপারে তার কোনও উদ্বেগ দৃশ্যমান নয়।' অবিলম্বে আফসানা হত্যার প্রধান সন্দেহভাজন আসামি ছাত্রলীগনেতা রবিনকে গ্রেফতার করা না হলে দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।
কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সিয়াম সারোয়ার জামিলের পরিচালনায় সংহতি সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক এ এন রাশেদা, আফসানার মামা ড. তৌফিক ই ইলাহী, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জিলানী শুভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি দ্বীপাঞ্জন কাজলসহ আরও অনেকে।
/ইউআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি