মোবাইল ফোনে হত্যার হুমকি পেয়ে রাজধানীর রামপুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। বুধবার রাত ১টার দিকে মোবাইলে ক্ষুদেবার্তা (এসএমএস) পাঠিয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এমনকি বৃহস্পতিবার রাতে জিডি করার সময়ও একই মোবাইল নাম্বার থেকে হুমকি পেয়েছেন তিনি।
জিডি ও দ্বিতীয়বারের হুমকি প্রসঙ্গে আনু মুহাম্মদ বৃহস্পতিবার রাতে ফেসবুক স্ট্যাটাসে লেখেন, “রামপুরা থানায় বসে জিডি করছিলাম। ওসি (তদন্ত) সাহেব সামনেই ছিলেন। এই সময়েই রাত ৮টা ৪৩মিনিটে একই নম্বর থেকে আরেকটি এসএমএস পেলাম। হুবহু: ‘ছে ইয়েস টু রামপাল, আদারওয়াইজ ইউ মাস্ট উইল বি হ্যাকড টু ডেথ ইনক্রিডিবলি বাই আস’।” একই স্ট্যাটাসে আনু মোহাম্মদ লেখেন, ‘যারা আতংক তৈরি করতে চায়, মানুষকে নীরব ও নিষ্ক্রিয় করতে চায়, যারা যুক্তিতে হেরে শক্তির পথ ধরে, তারা নৈতিকভাবে পরাজিত, তাদের সঠিক জবাব: সবাই মিলে আরও সরব হওয়া, আরও সক্রিয় হওয়া।’
আনু মোহাম্মদ জানান, প্রথম যে এসএমএসটি আসে, তাতে ইংরেজিতে দুটি বাক্য লেখা ছিলো।
/এআরএল/এসএনএইচ/
আরও পড়ুন:
অধ্যাপক আনু মুহাম্মদকে হত্যার হুমকি
আনু মুহাম্মদের পর একই নম্বর থেকে মঈনুল আহসান সাবেরকেও হত্যার হুমকি








