আনু মুহাম্মদের হুমকিদাতা এখনও চিহ্নিত হয়নি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৬, ২২:৫৬আপডেট : ১৪ অক্টোবর ২০১৬, ২৩:০৪

আনু মুহাম্মদ (পুরনো ছবি) তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদকে মোবাইল ফোনে হুমকি দেওয়া ব্যক্তি এখনও শনাক্ত হয়নি। সম্প্রতি একটি মোবাইল নাম্বার থেকে ক্ষুদেবার্তার (এসএমএস) মাধ্যমে দুই দফা হুমকি দেওয়া হয় তাকে। এ ঘটনায় রাজধানীর রামপুরা থানায় তিনি একটি সাধারণ ডায়েরি'ও (জিডি) করেছেন।

রামপুরা থানার এসআই এমদাদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এটা নিয়েই কাজ করছি। প্রচুর প্রেসারের (চাপ) মধ্যে আছি। এখনও নাম্বারটির প্রকৃত মালিক কে, কিংবা কোথা থেকে এসএমএস পাঠানো হয়েছে, তা জানা যায়নি।’

রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) কাজী শাহান হক বলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি। হুমকি আসা নাম্বারটির বিস্তারিত তথ্য বের করতে ডিবিতে পাঠানো হয়েছে। সেখান থেকে যাচাই-বাচাই করে আমাদের জানানো হবে।’

হুমকিদাতা খুঁজে পাওয়া না পাওয়ার বিষয়টি বিস্তারিত জানেন না বলে জানিয়েছেন রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহা। তিনি বলেন, ‘আমি ছুটিতে ছিলাম। কিছুক্ষণ আগে এসেছি। এ বিষয়ে খোঁজ নিচ্ছি।’

গত বুধবার রাত ১টার দিকে আনু মুহাম্মদের মোবাইলে এসএমএস পাঠিয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এমনকি বৃহস্পতিবার রাতে জিডি করার সময়ও একই মোবাইল নাম্বার থেকে হুমকি পান তিনি।

আনু মুহম্মদের জিডি করার ফেসবুক স্ট্যাটাস জিডি করা ও দ্বিতীয় দফায় হুমকি আসার বিষয়ে বৃহস্পতিবার রাতে আনু মুহাম্মদ ফেসবুক স্ট্যাটাসে লেখেন, “রামপুরা থানায় বসে জিডি করছিলাম। ওসি (তদন্ত) সাহেব সামনেই ছিলেন। এই সময়েই রাত ৮টা ৪৩মিনিটে একই নম্বর থেকে আরেকটি এসএমএস পেলাম। হুবহু: ‘ছে ইয়েস টু রামপাল, আদারওয়াইজ ইউ মাস্ট উইল বি হ্যাকড টু ডেথ ইনক্রিডিবলি বাই আস’।”

একই স্ট্যাটাসে আনু মোহাম্মদ লেখেন, ‘যারা আতংক তৈরি করতে চায়, মানুষকে নীরব ও নিষ্ক্রিয় করতে চায়, যারা যুক্তিতে হেরে শক্তির পথ ধরে, তারা নৈতিকভাবে পরাজিত, তাদের সঠিক জবাব: সবাই মিলে আরও সরব হওয়া, আরও সক্রিয় হওয়া।’

/আরজে/এআরএল/

আরও পড়ুন: 

রবিবার ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান