রবিবার ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ অক্টোবর ২০১৬, ২০:৫০আপডেট : ১৪ অক্টোবর ২০১৬, ২১:০৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিকস-বিমসটেক লিডারস আউটরিচ সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে আগামী রবিবার (১৬ অক্টোবর) ভারতে যাবেন।
ভারতের দক্ষিণ-পশ্চিম রাজ্য গোয়ায় অনুষ্ঠেয় ১৫ ও ১৬ অক্টোবর দুই দিনব্যাপী ব্রিকস-বিমসটেক লিডারস আউটরিচ সম্মেলনে তিনি উপস্থিত থাকবেন।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানের একটি ফ্লাইটে রবিবার সকাল ৮টায় ঢাকা ত্যাগ করবেন এবং সকাল ১০টা ৪৫মিনিটে (ভারতীয় সময়) গোয়া পৌঁছাবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রেয়ুট চ্যান-ও-চা, নেপালী প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আলিনা সালদানহা, গোয়া সরকারের সচিব (কোপারেশন) পদ্মা জয়সবাল এবং মুম্বাইয়ে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার সামিনা নাজ গোয়া নৌ-বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ অক্টোবর দেশে ফিরবেন।

প্রসঙ্গত,  রবিবার ১৬ অক্টোবর ভারত গোয়াতে আয়োজন করেছে বিমসটেক আউটরিচ সামিট। একই সময়ে গোয়াতে চলবে ‘ব্রিকস’ বা ব্রাজিল-রাশিয়া-ইন্ডিয়া-চায়না-সাউথ আফ্রিকার শীর্ষ সম্মেলন। ওই সব দেশের শীর্ষ নেতাদের পাশাপাশি সম্মেলনে থাকবেন শেখ হাসিনাসহ বিমসটেক-এর সরকার প্রধানরাও।

সূত্র: বাসস

এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের