ঢামেকে অ্যাম্বুলেন্স চাপায় হতাহতের ঘটনায় হেলপার রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৬, ০৩:৩৮আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ০৩:৪০

ঢামেক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফটকে অ্যাম্বুলেন্স চাপায় এক শিশুসহ চারজন নিহত হওয়ার ঘটনায় আটক হেলপার (চালকের সহযোগী) সোহেল মিয়াকে এক দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। ‘মানব সেবা’ নামের ওই অ্যাম্বুলেন্সের মালিক মাহফুজ ও চালক সোহাগ পলাতক রয়েছেন। তবে ঘটনার সময় সোহেল অ্যাম্বুলেন্সটি চালাচ্ছিলেন।

রবিবার আদালতে সোহেলকে হাজির করে সাতদিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার এসআই শাহ আলম। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

শাহবাগ থানার (ওসি) আবু বকর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে জানান, রিমান্ড শেষে সোহেলকে আগামী মঙ্গলবার (১৮ অক্টোবর) আবার আদালতে হাজির করা হবে।

উল্লেখ্য, শনিবার সকালে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ফটকে ‘মানব সেবা’ নামে একটি অ্যাম্বুলেন্সের চাপায় চারজন নিহত হয়। আহত হয় অন্তত ছয়জন।

/আরজে/এআরএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম