বিদেশে টাকা পাচারের মামলায় ‘কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনাল’-এর সদস্য এবং মংলা কাস্টম হাউসের সাবেক কমিশনার মো. নূরুল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদুকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
প্রণব কুমার ভট্টাচার্য জানান, প্রসাধনী আমদানির নামে সাড়ে চার কোটি টাকা বিদেশে পাচারের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। দুদকের পরিচালক মীর জয়নুল আবেদিনের নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতার করে।
২০১১ সালে মো. নূরুল ইসলামসহ পাঁচ জনের বিরুদ্ধে মংলা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার অন্য আসামিরা হলেন, মেসার্স মিডিয়া এন্টারপ্রাইজের মালিক হুমায়ন কবীর, বরগুনার আমতলী থানার বাসিন্দা আবুল কালাম আজাদ, মেসার্স প্রফেসি শিপিং লাইন্সের মালিক জুলফিকার মালেক ও ম্যানেজার আব্দুর রাজ্জাক।
/আরজে/এআরএল/
আরও পড়ুন:







