দুই হত্যা ও এক হত্যাচেষ্টার সঙ্গে জড়িত জঙ্গি রশিদুন নবী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৬, ২১:৪৫আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ২১:৪৫

জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য রশিদুন নবী ভূইয়া ওরফে টিপু ওরফে রাসেল ওরফে রফিক ওরফে রায়হান দুটি হত্যাকাণ্ড ও একটি হত্যাচেষ্টার সঙ্গে জড়িত। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী ছিল সে। পড়ালেখা শেষ না করেই জঙ্গিবাদে জড়িয়ে পড়ে। কুমিল্লা থেকে চলে আসে ঢাকায় এবং অংশ নেয় এসব হত্যাকাণ্ডে।এরপর ঢাকা ছেড়ে চট্টগ্রামে গিয়ে গা ঢাকা দেয় সে।

গ্রেফতার হওয়া রশিদুন নবী রবিবার রাত পৌনে ১২টায় রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে মো. রশিদুন নবী ভূইয়াকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়ার পর প্রাথমিকভাবে পুলিশকে এসব তথ্য দিয়েছে সে।
পুলিশ জানায়, রশিদুন নবী ভূইয়ার গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট এলাকার বেতারগাঁও গ্রামে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী ছিল। তবে লেখাপড়া শেষ না করেই ২০১৫ সালের প্রথম দিকে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামে যোগ দেয়। এরপর সে ঢাকায় চলে আসে। সংগঠনের নির্দেশে বিভিন্ন শ্রেণির মানুষকে হত্যার টার্গেট করে। এদের মধ্যে গত বছরের ৩১ অক্টোবর শনিবার দুপুরে রাজধানীর লালমাটিয়ায় সি-ব্লকের ৮১৩ নম্বর বাসায় শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে হামলার ঘটনায় সে অংশ নেয়। হামলায় শুদ্ধস্বরের স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল, লেখক ও ব্লগার রণদীপম বসু ও তারেক রহিম গুরুতর আহত হন। আহমেদুর রশিদ টুটুল মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, এটাই ছিল তার প্রথম হামলা।
আহমেদুর রশীদ টুটুলের ওপর হামলার পর দীর্ঘ বিরতি দিয়ে ২০১৬ সালের ৬ এপ্রিল রাতে নাজিমউদ্দিন সামাদকে হত্যা করে রশিদুন নবী ভূইয়ার নেতৃত্বে আনসার আল ইসলামের এই স্লিপার সেল। এর পরপরই গত ২৫ এপ্রিল কলাবাগানে নিজ বাসায় ইউএস এইডের সাবেক কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে হত্যা করে জঙ্গিরা। এ হত্যাকাণ্ডের সঙ্গে রশিদুন নবী জড়িত ছিল বলে সে পুলিশকে জানিয়েছে।
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, ‘জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার পর রশিদুন নবী লেখাপড়া ছেড়ে ঢাকায় চলে আসে।হত্যাকাণ্ড ঘটানোর পর আবার ঢাকা থেকে চলে যায়। কিছুদিন সে চট্টগ্রাম, কুমিল্লা ও ঢাকায় ঘুরে ঘুরে থাকতো। এ সময়ে সে একটি স্কুলে শিক্ষকতাও করেছে।’
এসব হত্যাকাণ্ড ছাড়া আর কোনও নাশকতা ও হামলার সঙ্গে সে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
/এআরআর/এপিএইচ/আপ-এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম