আদালতে তিন নারী জঙ্গির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৬, ২১:৫৬আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ২২:০৫

আজিমপুর জঙ্গি আস্তানা থেকে গ্রেফতার তিন নারী জঙ্গি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর রাজধানীর আজিমপুরের জঙ্গি আস্তানা থেকে গ্রেফতার হওয়া তিন নারীকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। সোমবার বিকালে ঢাকার সিএমএম আদালতে তিন নারীকে হাজির করে তাদের জবানবন্দি নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের এসি আহসানুল হক। আদালত জবানবন্দি গ্রহণ করে তিন নারী জঙ্গিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মিরাশ উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, ‘সাত দিনের রিমান্ড শেষে সোমবার বিকালে কাউন্টার টেরোরিজম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার (এসি) আহসানুল হক তিন নারী জঙ্গিকে সিএমএম আদালতে হাজির করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার আবেদন জানান। তদন্ত কর্মকর্তার আবেদনের পর ঢাকার মুখ্য মহানগর হাকিম মাহমুদুল হাসানের আদালতে জঙ্গি নুরুল ইসলাম মারজানের স্ত্রী আরেফিন প্রিয়তি, মহানগর হাকিম নূর নবীর আদালতে তানভীর কাদেরী ওরফে আবদুল করিমের স্ত্রী আবেদাতুল ফাতেমা ওরফে খাদিজা ও মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর আদালতে বাশারুজ্জামান ওরফে রাহুল ওরফে চকলেটের স্ত্রী শায়লা আফরিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে তানভীর কাদেরির ১৪ বছরের ছেলেও স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছিল।’
গত ৯ অক্টোবর ঢাকা মহানগর হাকিম নূর নবীর আদালতে হাজির করে তিন নারী জঙ্গির প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা এসি আহসানুল হক। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১১ সেপ্টেম্বর আজিমপুরের জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশ। পুলিশের অভিযানের সময় আত্মহত্যা করেন জঙ্গি তানভীর কাদেরি ওরফে আবদুল করিম। ওই তার স্ত্রীসহ তিন নারী জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় জঙ্গি মেজর জাহিদের কন্যা সন্তান ও তাভীর কাদেরের কিশোর ছেলেকে।
/এসআইটি/জেইউ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের