বিষে অচেতন মা-মেয়ে হাসপাতালে, ছেলের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৬, ১১:১৯আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ১১:২১

ঢামেক

রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে মা ও দুই সন্তানের অচেতন দেহ উদ্ধার করা হয়েছে। বাড্ডা জেনারেল হাসপাতাল নেওয়ার পর চিকিৎসক দেড় বছরের ছেলে সন্তানটিকে মৃত ঘোষণা করেন। মা ও চার বছরের মেয়ে সন্তানটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের ধারণা, পারিবারিক বিরোধের জেরে মা দুই সন্তানসহ বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। শিশুদের বাবা আমজাদ হোসেন ঘটনার পরপরই পালিয়েছেন।

বাড্ডা থানার এসআই বজলুর রহমান জানান, শনিবার রাত ১টার দিকে শাহানা বেগম (৩২), তার মেয়ে আগমনি (৪) ও দেড় বছরের ছেলে আরিয়ানের অচেতন দেহ উদ্ধার করা হয়। শাহানার স্বামী আমজাদ হোসেন গুলশানে একটি প্রাইভেট ফার্মে কাজ করেন। শনিবার মধ্যরাতে বাসায় ফিরে তিনি বাইরে থেকে ডাকাডাকি করলে ভেতর থেকে কেউ সাড়া দেয়নি। উত্তর বাড্ডা খালপাড়, ৪৯/২, পাঁচ তলা ভবনের চার তলায় থাকেন তারা।

প্রতিবেশী মো. সেলিম জানান, আমজাদ হোসেন ডাকাডাকি করলে তিনি স্ত্রীসহ বের হয়ে আসেন। তারা পুলিশকে বিষয়টি জানান ও দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করেন। ভেতরে গিয়ে সবাইকে অচেতন অবস্থায় দেখতে পান।    

বাড্ডা জেনারেল হাসপাতাল নেওয়া হলে ছেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মা ও মেয়েকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। তাদের দেহে বিষক্রিয়া হয়েছে বলেও জানান চিকিৎসকরা।  

পুলিশ ধারণা করছে,  পারিবারিক কোনও কারণে বাচ্চাদের নিয়ে বিষ খেয়েছে মা। নিহত শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই আমজাদ হোসেন পলাতক।

/জেইউ/এফএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম