'বখাটে' করিমকে আটক করেছে র‌্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৬, ০৯:০৮আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১৩:০৮

দুই কলেজছাত্রীকে পেটানোর অভিযোগে র‌্যাবের হাতে আটক বখাটে করিম

রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা রোডের বিসিআইসি কলেজের একাদশ শ্রেণিতে পড়ুয়া জমজ দুই বোনেকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় জড়িত বখাটে জীবন করিম ওরফে বাবুকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। রবিবার সন্ধ্যায় রাজধানীর পার্শ্ববর্তী বেড়িবাঁধ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ (সোমবার) বেলা সাড়ে ১১টায়  এক সংবাদ সম্মেলনে  র‌্যাব-৪ এর কার্যালয়ে করিমকে গ্রেফতারের বিস্তারিত তথ্য জানান র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার  মেজর আবু সাইদ।  তিনি জানান, দুই কলেজছাত্রীকে পেটানোর ঘটনায় করিমের সঙ্গে আর কারা জড়িত , তা জানার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, ১৯ অক্টোবর বুধবার কলেজ ছুটির পর দুবোন সানিয়া হাবীব মীম (১৭) ও আসোয়াদ হাবীব জীম (১৭) বাড়ি ফিরছিল। এ সময় কলেজের কাছেই বখাটেরা তাদের ‘ফার্মের মুরগি’ বলে উত্ত্যক্ত করে। দুবোন এর প্রতিবাদ করায় বখাটেরা তাদের ধাক্কা দেয়। এরপর বাবু ও জীবন নামে দুই বখাটে বাঁশ দিয়ে তাদের পিটিয়ে পালিয়ে যায়। বখাটেদের হামলায় একবোনের পা ভেঙে গেছে।

ওই সময় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ওই বখাটেদের গ্রেফতারের চেষ্টা চলছে। ছাত্রীদের বাবা একটি অভিযোগ দিয়েছেন। তবে ছাত্রীদের কারও পা ভাঙার ঘটনা ঘটেনি।
এ ঘটনায় লুৎফর রহমান বাবু নামের একজনকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে।

 /এআরআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম