কন্যাশিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৬, ১৬:৫৫আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১৭:৩৫

কন্যাশিশু হত্যার অভিযোগে গ্রেফতার বাবা
রংপুরে ২২ মাসের কন্যাশিশুকে হত্যার অভিযোগে বাবা মো. আলাল দুদুকে গ্রেফতার করছে র‌্যাব-২। সোমবার ভোরে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গত ১৮ সেপ্টেম্বর রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের তাজহাট ভিআইপি কোল্ড স্টোরেজের পাশে একটি কলা ক্ষেত থেকে শিশু আলিফার লাশ উদ্ধার করে পুলিশ। অভিযোগ ওঠে, বাবা দুদুই মেয়েকে হত্যা করেছে। এ ঘটনায় আলিফার নানি আফরোজা বেগম বাদী হয়ে রংপুর কোতোয়ালি থানায় দুদুসহ সাতজনকে আসামি করে হত্যা মামলা করেন।

রংপুর সদরের কিশামত বিধু মানজাই গ্রামের দুদু ও সেবা বেগমের একমাত্র মেয়ে ছিল আলিফা। অভিযোগ রয়েছে, দুদুর পরকীয়ার জেরে মেয়েকে হত্যা করেছে সে। হত্যাকাণ্ডের পর থেকেই দুদু পলাতক ছিল বলে জানিয়েছেন রংপুর কোতোয়ালি থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম।

/আরজে/এআরএল/

আরও পড়ুন: 

রাজনৈতিক জীবনের সর্বোচ্চ স্বীকৃতি পেয়েছি: ওবায়দুল কাদের

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম