তাভেল্লা হত্যার তদন্ত নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: মনিরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৬, ১২:৪৮আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১৪:৩২

তাভেল্লা হত্যাকাণ্ড

রাজধানীর গুলশানে ইতালিয়ান নাগরিক তাভেল্লা সিজার হত্যার তদন্ত নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম।

বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

মনিরুল ইসলাম বলেছেন, ‘তদন্ত সংস্থা ফৌজদারি কার্যবিধির সব নিয়ম কানুন মেনেই তদন্ত করেছে। এখানে প্রশ্ন তোলার সুযোগ নেই। সেটা এখন আর গ্রহণ যোগ্য করে।’

তিনি বলেন, ‘তাভেল্লা হত্যা মামলা একটি বিচারাধীন মামলা। এ নিয়ে মন্তব্য করার কোনও সুযোগ নেই। আপনারা জানেন যে, গোয়েন্দা বিভাগ একটি পরীক্ষিত গোয়েন্দা সংস্থা। এটা প্রতি মাসে দুই একটি মামলার রহস্য উন্মোচন করছে।  এগুলোর বিচার এবং সাজা হচ্ছে। ডিবির মামলার তদন্তের মান অনেক ভালো।’

সিটিটিসি প্রধান আরও বলেন, ‘ফৌজদারি তদন্ত আসলে পরিচালিত করা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। এখানে রচনা বা ক্রিয়েটিভ ওয়ার্ক করার সুযোগ নেই। তথ্য-প্রমাণ বা সাক্ষ্য প্রমাণে যা আছে সেটি করা হয়। এক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির সব নিয়ম মেনেই তদন্ত কাজটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে একদল পেশাদার অফিসার তদন্তকারী কর্মকর্তাকে সাহায্য করে তদন্ত সম্পন্ন করছে। যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। এখন আনুষ্ঠানিকভাবে বিচার কাজও শুরু হয়েছে। কাজেই এ ঘটনায় যাদের সম্পৃক্ততা আমরা পেয়েছি তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।’

বিএনপি নেতা কাইয়ুমের অবস্থান সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তিনি দেশের বাইরে থাকার তাকে গ্রেফতার করা যায়নি। তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে। দেশে আসলেই তাকে গ্রেফতার করা হবে।’

তাভেল্লা হত্যায় নব্য জেএমবি জড়িত-র‌্যাবের এমন দাবির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘যখন এ কথা বলা হয়েছে তখন আমি দেশের বাইরে ছিলাম। আমি সাক্ষাৎকারটি শুনিনি। আমি মনে করি উনি (বেনজীর আহমেদ) একথা বলেননি। প্রশাসনের দায়িত্বশীল কোনও ব্যক্তি এমন মন্তব্য করতে পারেন বলে আমি বিশ্বাস করি না। ’

প্রসঙ্গত, ২২ অক্টোবর এক সংবাদ সম্মেলনে র‌্যাব দাবি করে, তাভেল্লা সিজারকে গুলি করে হত্যা করে নব্য জেএমবি। নব্য জেএমবির বাংলাদেশ প্রধান সারোয়ার জাহান ওরফে আব্দুর রহমান ওরফে শাইখ আবু ইব্রাহীম আল-হানিফের নির্দেশে তাকে হত্যা করা হয়। সারোয়ার জাহানের বাসা থেকে উদ্ধার হওয়া নথি বিশ্লেষণ করে র‌্যাব কর্মকর্তাদের দাবি, তাভেল্লা ছাড়াও নব্য জেএমবি আরও অন্তত ২২টি হামলা চালিয়েছে। 

কিন্তু চার মাস আগে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এ বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়। গত বছরের ২৮ সেপ্টেম্বর দুর্বৃত্তদের গুলিতে নিহত ইতালিয়ান নাগরিক তাভেল্লা সিজার হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির স্থানীয় নেতাসহ সাত জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ২৭ জুন আদালতে সাত জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। অভিযোগপত্রে থাকা আসামিরা হলেন- ঢাকা মহানগর বিএনপি নেতা ও সাবেক ওয়ার্ড কমিশনার এমএ কাইয়ুম, তার ভাই আব্দুল মতিন, তামজিদ আহমেদ ওরফে রুবেল ওরফে শুটার রুবেল, রাসেল চৌধুরী ওরফে চাক্কি রাসেল, মিনহাজুল আরেফিন রাসে ওরফে ভাগনে রাসেল, শাখাওয়াত হোসেন শরিফ ও সোহেল ওরফে ভাঙারি সোহেল।

/এনএল/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক