শাহজালালে আমদানি নিষিদ্ধ সিগারেটসহ আটক ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৬, ২১:৫৪আপডেট : ২৮ অক্টোবর ২০১৬, ২১:৫৮

রাজধানীর হযরত শাহজালাল বিমান বন্দরে ২৫০ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেটসহ দুবাই থেকে আসা এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। শুক্রবার ভোর ৪টার দিকে মোহাম্মদ শোয়েব উদ্দিন নামে ওই যাত্রীকে আটক করা হয়।

সিগারেটসহ আটক যাত্রী শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জানায়, ভোর ৪টার দিকে কাতার এয়ারওয়েজের কিউআর-৬৩৬ নম্বর ফ্লাইটে দুবাই থেকে কাতার হয়ে ঢাকায় আসেন মোহাম্মদ শোয়েব উদ্দিন। গোয়েন্দা তথ্যে বিমান থেকে নামার পর থেকেই তাকে নজরদারিতে রাখা হয়। তিনি ৪ নম্বর বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করার পর তাকে চ্যালেঞ্জ করে কাস্টমস হলে নিয়ে আসা হয়।

পরে দুইটি লাগেজে লুকিয়ে আনা আমদানি নিষিদ্ধ ২৫০ কার্টন (৫০ হাজার শলাকা) বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। সিগারেটের উচ্চ শুল্ক ফাঁকি দেওয়ার জন্যেই তিনি এসব সিগারেট লুকিয়ে এনেছেন। এর মধ্যে রয়েছে, আমেরিকান ব্র্যান্ড, ইউএস-৩০৩ ও সুপার স্মিল ব্র্যান্ডের সিগারেট। আটক পণ্যের মূল্য ২২ লাখ টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

/জেইউ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম