১৭ বছর ধরে কারাবন্দি শিপনকে হাইকোর্টে হাজিরের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৬, ০১:৫০আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ০৮:৫০

১৭ বছর ধরে কারাবন্দি শিপনকে হাইকোর্টে হাজিরের নির্দেশ রাজধানীর সূত্রাপুর এলাকার শিপন ১৭ বছর ধরে কারাবন্দি। আদালতে আসা-যাওয়া, হাজিরা ঠিকঠাক চললেও আজও শেষ হয়নি মামলার কার্যক্রম। প্রায় বিনা বিচারে আটক শিপনকে আগামী ৮ নভেম্বর হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে তার বিরুদ্ধে দায়ের করা মামলার নথি চেয়ে পাঠিয়েছেন আদালত। রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ স্বঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

বেসরকারি টেলিভিশনে প্রচারিত খবরের ভিত্তিতে শিপনের বিষয়টি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী কুমার দেবুল দে। ১৯৯৪ সালে পুরান ঢাকার সূত্রাপুরের মারামারিতে একজন খুন হয়। ওই ঘটনায় মো. জাবেদ বাদী হয়ে সূত্রাপুর থানায় মামলা করেন। মামলার দুই নম্বর আসামি মো. শিপন। এজাহারে তার বাবার নাম ছিল অজ্ঞাত। পরে চার্জশিটের সময় তার বাবার নাম মো. রফিক দেওয়া হয়। ঠিকানা ৫৯, গোয়ালঘটা লেন, সূত্রাপুর উল্লেখ করা হয়। শিপন গ্রেফতার হয় ২০০০ সালে। তিনি বর্তমানে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ আটক আছেন।

/ইউআই/এআরএল/

আরও পড়ুন: 

কুকদের ধুয়ে দিচ্ছে ইংলিশ মিডিয়া

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান