কুকদের ধুয়ে দিচ্ছে ইংলিশ মিডিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৬, ২১:২৩আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ২১:৩৯

কুকদের ধুয়ে দিচ্ছে ইংলিশ মিডিয়া ঢাকায় ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে ইংল্যান্ডের প্রচার মাধ্যমে। বাংলাদেশের ইতিহাস সৃষ্টি ও ইংল্যান্ডের ব্যর্থতাকে ফুটিয়ে তোলা হয়েছে ইংল্যান্ডের বিখ্যাত পত্রিকার অনলাইন সংস্করণে।

‘বিবিসি’র বিশ্বখ্যাত ক্রিকেট প্রতিনিধি জোনাথান অ্যাগনিউ লিখেছেন, ‘বাংলাদেশ এর আগে জিম্বাবুয়ে ও একটি দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট জিতেছে, কিন্ত এমন জয় কখনও তারা অর্জন করেনি।’ ‘দ্য টেলিগ্রাফ’-এর শিরোনামটা এমন, ‘ইংল্যান্ডের লজ্জাজনক হারে বাংলাদেশ ক্রিকেটের সেরা দিন।’

কুকদের ধুয়ে দিচ্ছে ইংলিশ মিডিয়া ব্রিটিশ আরেক দৈনিক ‘দ্য গার্ডিয়ান’ শিরোনাম করেছে, ‘বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, ইংল্যান্ডের হারে সিরিজে সমতা।’ ‘ডেইলি এক্সপ্রেস’ তো শুধু বাংলাদেশ নিয়ে পড়ে থাকেনি, সামনের ভারত সফরের বিষয়টিও এনেছে তাদের প্রতিবেদনে, ‘এই জয়ে বাংলাদেশ ১-১ ব্যবধানে সিরিজ শেষ করলো। আর একই সঙ্গে ভারত সফরের আগে ইংল্যান্ডের কপালে এঁকে দিল বড় এক প্রশ্ন- উপমহাদেশের কন্ডিশনে খেলতে তারা কতটা পারদর্শী?’

কুকদের ধুয়ে দিচ্ছে ইংলিশ মিডিয়া ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ বাংলাদেশের জয়ের বিষয়টি হাইলাইট করে লিখেছে, ‘অনভিজ্ঞ মেহেদী হাসানের সামনে ভেঙে পড়লো ইংল্যান্ডের টপ অর্ডার। প্রকাশ পেল স্পিনের বিপক্ষে তাদের দূর্বলতা আর বাংলাদেশ জিতলো ঐতিহাসিক  টেস্ট।’

এ তো গেল সংবাদ মাধ্যমের শিরোনাম বা প্রতিবেদনের আলোচ্য বিষয়। যেখানে ইংল্যান্ডের হারকে ‘লজ্জাজনক’ উল্লেখ করেছে প্রায় সবাই। ইংলিশ সমর্থকদের কাছেও মাফ পাচ্ছেন না কুকরা। তারা দলের হারে ক্ষুব্ধ হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন বাংলাদেশকে। জর্জ ড্রাইসডেল যেমন লিখেছেন, ‘সাবাশ বাংলাদেশ, তোমরাই জয়ের যোগ্য।’

ম্যারি সোমস লিখেছেন, ‘বাংলাদেশকে অভিনন্দন, তারা ইংল্যান্ডকে খেলে হারিয়েছে। নিরাপত্তার জন্য অভিনন্দন। এউইন মরগানের জন্য দুঃখ হচ্ছে, তিনি চমৎকার একটি সিরিজ মিস করলেন।’

শন পিটার জেমস জার্মান নামের একজন লিখেছেন, ‘দারুণ সিরিজ। টেস্টে যে একটি সেশনই ম্যাচ জেতাতে পারে, তা দৃশ্যমান হলো। আশা করি বাংলাদেশ এই সাফল্যকে পুঁজি করে সামনে এগিয়ে যাবে।’

/আরএম/কেআর/

সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী