প্যারোলে মুক্তি পেলেন না হাসনাত করিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৬, ২২:৩২আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ২২:৩৫





হাসনাত করিম বাবা রেজাউল করিমের জানাজায় অংশ নিতে প্যারেলে মুক্তির আবেদন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনও অনুমতি পাননি গুলশান হামলা মামলার আসামি হাসনাত করিম। বাংলা ট্রিবিউনকে প্যারোলে মুক্তি না পাওয়ার বিষয়টি জানান হাসনাত করিমের স্ত্রী শারমিন করিম।
তিনি বলেন, ‘বাবার জানাজায় অংশ নিতে কিছুক্ষণের জন্য প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল। কিন্তু মন্ত্রণালয় থেকে অনুমতি মেলেনি। এর আগে সোমবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। হার্ট অ্যাটাক হওয়ার পর বেশ ক’দিন রেজাউল করিম ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তার লাশ হাসপাতালের হিমাগারে সংরক্ষিত রয়েছে। ৪ নভেম্বর তার জানাজা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এ বছর ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ দেশি-বিদেশি ২২ নাগরিক নিহত হন। পরে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে ৬ জঙ্গি নিহত হয়। যদিও নিহত এক জঙ্গিকে ওই রেস্টুরেন্টের শেফ বলে দাবি করেছে তার পরিবার ও রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। অভিযানের পর ওই রেস্টুরেন্ট থেকে ৩২ জিম্মিকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জিম্মিদের মধ্যে হাসনাত করিমের রহস্যজনক আচরণের কারণে তাদের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার কয়েকদিন পর হাসনাতকে ছেড়ে দেওয়ার কথা পুলিশের পক্ষ থেকে জানানো হলেও তার অবস্থান জানা যায়নি। পরিবারের সদস্যরাও তার অবস্থান নিয়ে পরিষ্কার কোনও কথা বলেন না।
হলি আর্টিজান বেকারিতে হামলার পর একজন কোরিয়ান নাগরিকের গোপনে ধারণ করা ভিডিও প্রকাশিত হওয়ার পর হাসনাত করিমের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চলতে থাকে। ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষকের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে যোগাযোগ ছিল বলেও অভিযোগ রয়েছে।
গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ৩ আগস্ট তাকে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়। ৪ আগস্ট প্রথম দফায় হাসনাতের আটদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৩ আগস্ট গুলশান হামলার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ওই দিনই দ্বিতীয় দফায় আদালত তার আটদিনের রিমান্ড মঞ্জুর করেন।
২৪ আগস্ট গুলশান হামলা মামলায় গ্রেফতার হাসনাত করিমের জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। হাসনাত করিম বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন।
আরজে/ইউআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম