সাংবাদিক শাকিলকে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৬, ১৭:০৪আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ১৭:২৩

শাকিল হাসান যমুনা টেলিভিশনের রিপোর্টার শাকিল হাসানকে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনার সঙ্গে জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় শাকিল হাসানের পক্ষে রিট দায়ের করেন আইনজীবী মনজিল মোরসেদ। 

রিট আবেদনে স্বরাষ্ট্রসচিব, আইজিপি, ডিএমপি কমিশনার, ওসি চকবাজার, ওই ঘটনায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা মুরাদুল ইসলামকে বিবাদী করা হয়েছে বলে জানিয়েছেন রিট আবেদনকারী।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর অবৈধ পলিথিন তৈরির বিষয়ে প্রতিবেদন করতে গিয়ে কারখানার শ্রমিকদের হামলায় শিকার হন সাংবাদিক শাকিল হাসান ও ক্যামেরা পারসন শাহীন আলম।

ঘটনার পর পর শাকিল হাসান বাংলা ট্রিবিউনকে জানান, ‘জব্বার ও রহিম নামের দুই ব্যক্তির মালিকানাধীন একটি কারখানার সন্ধান পেয়ে ছবি তুলতে গেলে কারাখানার লোকজন বাধা দেয়। এরপর পেছন থেকে ৮/১০ জন লোক তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাদের মারধরসহ ক্যামেরা ভাঙচুর করে এবং তার ওপর কেরোসিন ঢেলে দেয়।

 আরও পড়ুন: 

‘ম্যাচটা দে, একেবারে পোড়ায়্যা দেই’

কেরোসিন ঢেলে সাংবাদিককে পুড়িয়ে দেওয়ার চেষ্টা!

/ইউআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম