ট্রাইব্যুনাল সরানোর নির্দেশ পুনর্বিবেচনার আবেদন মন্ত্রণালয়ের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৬, ১৭:২৭আপডেট : ১২ ডিসেম্বর ২০১৬, ২৩:৪৮

আইসিটি

হাইকোর্ট ভবন এলাকা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) সরিয়ে নিতে আদালতের নির্দেশ পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়ে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটি পত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার দুপুরে মন্ত্রণালয়ের দফতরে আয়োজিত জরুরি এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে আনিসুল হক বলেন, ‘এই ট্রাইব্যুনাল একটি ইতিহাস। এটি জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়। আমরা এখানে জাদুঘর করতে চাই।’

উল্লেখ্য, ২০১০ সালে ট্রাইব্যুনাল গঠনের পর থেকে সুপ্রিম কোর্টের মাজারগেট সংলগ্ন পুরাতন হাইকোর্ট ভবনেই কার্যক্রম চলে আসছে। এখানেই প্রসিকিউটর ও ডিফেন্স আইনজীবীদের জন্য অফিস বরাদ্দও রয়েছে।

এর আগে, ২৩ আগস্ট সকাল ১০ টা ৫০ মিনিটে পুরনো হাইকোর্ট ভবনে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) সরিয়ে নিতে আইন মন্ত্রণালয়কে চিঠি দেন সুপ্রিম কোর্ট প্রশাসন। হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

/এসআই/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক