বুড়িগঙ্গা নদীর মাঠের ঘাট (কামরাঙ্গীচরের পাশে) থেকে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। নিহত যুবকের পরণে রয়েছে নীল রং-এর জিন্সের ফুলপ্যান্ট ও নীল হাফ হাতা গেঞ্জি।
কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক এসআই আবু হেনা মোস্তফা রেজা বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানান, মঙ্গলবার সকাল ৮.৫০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছাই সাড়ে ১০ টার দিকে। এরপর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিডফোর্ট হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
/এআরআর/এসটি/








