জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ২২ ডিসেম্বর হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ওই দিন হাজির না হলে তার জামিন বাতিল করা হবে বলেও আদেশে বলা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জামাদার এ নির্দেশ দেন। খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার উপস্থিত আইনজীবীদের এ তথ্য জানান।
উপস্থিত সাংবাদিকদের ব্যারিস্টার জমির উদ্দিন সরকার জানান, ‘খালেদা জিয়া বিশেষ কারণে আদালতে আসতে পারেননি। আমরা তাই সময়ের আবেদন করেছি। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে বলেছেন, ২২ ডিসেম্বর হাজির না হলে জামিন বাতিল করা হবে।’
আত্মপক্ষ সমর্থনের জন্য বৃহস্পতিবার তারিখ নির্ধারিত থাকলেও আদালতে হাজির হননি খালেদা জিয়া।
এদিকে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২ ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন আদালত।
/ইউআই/এমএনএইচ/








