আশকোনার দুই নারী জঙ্গি ফের ৬ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৭, ১৭:৩৫আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ১৭:৩৫

রাজধানীর পূর্ব আশকোনায় পরিচালিত অপারেশন রিপল ২৪-এ আত্মসমর্পণকারী দুই নারী জঙ্গির ফের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার দুই নারী জঙ্গিকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য এই রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের পাহারায় আদালতে শিশুসহ ২ নারী জঙ্গি রিমান্ডপ্রাপ্ত দুই নারী জঙ্গি হলো— মেজর জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার ওরফে শীলা ওরফে সুমাইয়া ওরফে মারজুন (৩৪) ও মাইনুল ইসলাম ওরফে আবু মুসার স্ত্রী তৃষামনি ওরফে উম্মে আয়শা (২২)।

ঢাকা মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মো. লিয়াকত আলী বাংলা ট্রিবিউনকে জানান, গত বছরের ২৬ ডিসেম্বর আত্মসমর্পণকারী ২ নারী জঙ্গিকে ৭ দিনের রিমান্ড দিয়েছিলেন আদালত। সোমবার ৭ দিন রিমান্ড শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরিরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক সাইয়েদুর রহমান আসামিদের হাজির করে পুনরায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেককে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত বছরের ২৩ ডিসেম্বর, শুক্রবার গভীর রাতে রাজধানীর দক্ষিণ খানের পূর্ব আশকোনায় পুলিশ অপারেশন রিপল ২৪ পরিচালনা করে। এ সময় জঙ্গি সুমনের স্ত্রী নারী জঙ্গি সারিকা তার শিশু সন্তানকে নিয়ে পুলিশের দিকে এগিয়ে যাওয়ার পথে পরনের সুইসাইডাল ভেস্টটির বিস্ফোরণ ঘটায়। অভিযান চলাকালে গুলিতে নিহত হয় আফিফ কাদেরী নামে আরেক কিশোর। আফিফ কাদেরী আজিমপুরে নিহত তানভীর কাদেরীর ছেলে। শীলা ও তৃষামনি পুলিশের কাছে সন্তান আত্মসমর্পণ করে।

আরও পড়ুন: দুই নারী জঙ্গির ৭ দিনের রিমান্ড মঞ্জুর

/এসআইটি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম