রাজধানীতে সড়ক দুঘর্টনায় এক ব্যক্তি নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৭, ১৯:১৯আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ১৯:২৬

সড়ক দুর্ঘটনা রাজধানীর মিরপুরের শাহ আলী থানার বেড়িবাঁধ এলাকায় লেগুনার ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম মাহামুদ আলম ব্লু (৬৫)। লেগুনার ধাক্কায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি। শাহ আলী থানা ও ঢামেক পুলিশ ফাঁড়ি এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে মিরপুরের বেড়িবাঁধ এলাকায় তামান্না পার্কের সামনে রাস্তা পার হচ্ছিলেন মাহামুদ আলম ব্লু। এ সময় একটি লেগুনা এসে ধাক্কা দেয় তাকে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে পাঁচটার দিকে চিকিৎসক মাহামুদকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে মাহামুদ আলমের মেয়ে রোকেয়া এসে লাশ শনাক্ত করেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাবা ১১ নম্বর সেকশনে কারচুপির কাজ কতেন। আমাদের বাড়ি একই এলাকার বিহারী ক্যাম্পে।’

মাহামুদ আলমের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা রয়েছে।

/এআইবি/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের