অভিনেতা কল্যাণ কোরাইয়ার ৩ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৭, ১৫:০৬আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ১৫:০৬

আদালতে কল্যাণ কোরাইয়া প্রথম আলোর প্রধান ফটোসাংবাদিক জিয়া ইসলাম আহতের ঘটনায় আটক অভিনেতা কল্যাণ কোরাইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিন রিমান্ডের আবেদন করেছে পুলিশ। বুধবার (১১ জানুয়ারি) বেলা ১ টার সময় তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে নিয়ে যাওয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা কলাবাগান থানার উপপরিদর্শক মো. ওমর ফারুক এই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ড আবেদন করেন। ঢাকার মহানগর হাকিম মো. মাজহারুল হকের আদালতে বিকাল ৩টার দিকে রিমান্ড আবেদনের ওপর শুনানি হবে বলে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে কলাবাগান থানা পুলিশ কল্যাণ কোরাইয়াকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে (মামলা নম্বর- ৬)। প্রথম আলোর নিরাপত্তা ব্যবস্থাপক মেজর (অব) সাজ্জাদুল কবীর মামলা দায়ের করেন।  জিয়া ইসলামকে গা‌ড়ি দি‌য়ে ধাক্কা দেওয়ার অ‌ভি‌যোগ আনা হ‌য়ে‌ছে কল্যাণ কোরাইয়ার বিরুদ্ধে।  অভিনেতা কল্যাণ কোরাইয়া

মঙ্গলবার বিকালে কল্যাণ কোরাইয়া মোবাইলে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার গাড়ি পান্থপথে নয়, বিজয় সরনীতে দুর্ঘটনার শিকার হয়েছিল। আপনাদের কাছেই প্রথম পান্থপথের কথা শুনলাম।’

এর আগে সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির উল্টো দিকের রাস্তায় গাড়ি চাপায় গুরুতর আহত হন জিয়া।

বর্তমানে তিনি অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপারেশনের পর তাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন জিয়ার সহকর্মী, প্রথম আলোর আরেক ফটোসাংবাদিক সুদীপ্ত সালাম। 

/এসআইটি/আরএইচ/এফএস/

আরও পড়ুন- 


নাসিরনগরে হামলা: ৪টি গাড়ি চেয়ে ফোন করেছিলেন চেয়ারম্যান আঁখি!

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম