চট্টগ্রামের ঠিকাদারের লাশ ঢাকার হোটেল থেকে উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৭, ১৩:২২আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ১৩:২৪

লাশ উদ্ধার রাজধানীর তেজগাঁও থানার ফার্মগেট এলাকার হোটেল ফার্মগেট থেকে চট্টগ্রাম এলজিইডির এক ঠিকাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আজহার আলী।
হোটেল ফার্মগেটের সুপারভাইজার সঞ্জয়ের বরাত দিয়ে আজহার আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহতের নাম শফিক উদ্দিন আহমেদ চৌধুরী (৪৫)। তিনি চট্টগ্রাম এলজিইডির একজন ঠিকাদার। তিন দিন আগে ঢাকা আসেন তিনি। হোটেল ফার্মগেটের ৭১০ নম্বর কক্ষে ছিলেন তিনি। আজ (শুক্রবার) বেলা ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়েছে।’
লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান আজহার আলী।
/এআরআর/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম