উত্তরায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৭, ১৬:২৯আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১৬:২৯

উত্তরা রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় মো. রাসেল (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার সকালে সাড়ে দশটার উত্তরার ১০ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডের বাইদ্যাপট্টি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত রাসেলের বাবা ইসমাইল হোসেন পেশায় সিএনজি চালক। তাদের গ্রামের বাড়ি নেত্রকোণা জেলার কমলাকান্দায়। বর্তমানে তারা গাজীপুরের শিমুলতলী এলাকায় বাসা ভাড়া করে থাকতেন। শনিবার সকালে বাইদ্যাপট্টি এলাকায় রাস্তা পারাপারের সময় সকাল সাড়ে ১০টায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়েছিলো রাসেল।
বাবা ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে রাসেলকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুর আড়াইটার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় নিহত কিশোরের লাশ ময়নাতদন্তের জন্য মেডিক্যালের মর্গে রাখা হয়েছে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম