আগাম জামিন পেলেন ৭১ সাঁওতাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৭, ১৭:৪৬আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১৭:৫০

আইন-আদালত গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ ও চিনিকল কর্তৃপক্ষের দায়ের করা চার মামলায় ৭১ সাঁওতালকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। ৭১ সাঁওতালকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন আদালত। রবিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে সাঁওতালদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবু ওবায়দুর রহমান।
উল্লেখ্য, রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের ১ হাজার ৮৪২ একর জমির মালিকানা নিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সঙ্গে চিনিকল কর্তৃপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতবছর নভেম্বর মাসে ইক্ষু খামারের শ্রমিক-কর্মচারী পুলিশ পাহারায় বাগদা-কাটা সংলগ্ন এলাকার ওই জমিতে তাদের রোপণ করা আখ কাটতে গেলে সাঁওতাল ও কতিপয় বাঙালিদের বাধার মুখে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংর্ঘষ বাঁধে। এতে তিন সাঁওতাল নিহতের খবর আসে এবং পরবর্তী সময়ে পুলিশ কর্তৃক তাদের ঘবাড়িতে আগুন লাগানোর ভিডিও প্রকাশিত হয়।
সংঘর্ষের ঘটনায় পুলিশ ও চিনিকল কর্তৃপক্ষ চারটি মামলা দায়ের করে এবং সাঁওতালদের পক্ষ থেকে দুটি মামলা দায়ের করা হয়।
/ইউআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম