সাংবাদিক মারধরে মামলা রেকর্ড হয়নি, অপেক্ষা তদন্তের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৭, ১৯:২১আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ১৯:৪৪

শাহবাগে সাংবাদিক নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন না পাওয়ায় এখনও মামলা দায়ের করা যায়নি। এটিএন নিউজের পক্ষ থেকে অভিযোগপত্র দায়ের করা হলেও শাহবাগ থানায় এ ঘটনায় কোনও মামলা হয়নি। বলা হচ্ছে, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হবে।

সাংবাদিককে পেটাচ্ছেন পুলিশ সদস্যরা

পুলিশের মারধরের শিকার এটিএন নিউজের রিপোর্টার এহসান বিন দিদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা মামলা করতে চেয়েছিলাম। শাহবাগ থানা থেকে বলা হয়েছে, অভিযোগটির তদন্ত চলছে। তাই তদন্ত শেষে রিপোর্ট অনুযায়ী মামলা নেওয়া হবে।’

এটিএন নিউজের রিপোর্টার ইমরান সুমনও একই কথা বলেন। তিনি বলেন, ‘ফৌজদারি মামলার ক্ষেত্রে কারও অনুমতির দরকার নেই। এক্ষেত্রে আমরা মামলা দায়েরের জন্যই এজাহার জমা দিয়েছিলাম। কিন্তু তদন্ত চলায় মামলা নেওয়া হয়নি।’

মামলা না হওয়ার ব্যাপারে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। এখন তদন্ত কমিটির প্রতিবেদনের অপেক্ষায় আছি।’ মারধরের ঘটনায় করা তদন্ত কমিটির এক সদস্য রমনা জোনের সহকারী কমিশনার ইহসানুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজকে (সোমবার) রাতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।’

এর আগে, গত ২৭ জানুয়ার এটিএন নিউজের পক্ষ থেকে উপ-ব্যবস্থাপক মোশাররফ আলম সিদ্দিকী শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেন। তবে তদন্ত চলার কারণে অভিযোগটি মামলা হিসেবে নেয়নি পুলিশ।

প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা আধাবেলার হরতালের খবর সংগ্রহ করতে গিয়ে পুলিশ সদস্যদের মারধরের শিকার হন এটিএন নিউজের ক্যামেরা পারসন আব্দুল আলীম ও রিপোর্টার এহসান বিন দিদার। এ ঘটনায় শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এরশাদকে সাসপেন্ড (সাময়িক বরখাস্ত) করা হয়।

আরও পড়ুন: এটিএন নিউজের ক্যামেরাম্যানকে মারধর করলো পুলিশ

/আরজে/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম