যাত্রাবাড়ীতে জঙ্গি আস্তানায় অভিযান, ৪ জঙ্গি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৭, ০৬:২৯আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ০৭:৪১

অভিযান রাজধানীর যাত্রাবাড়ীর একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪ জঙ্গিকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার ভোররাতের দিকে এ অভিযান চালানো হয়। বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।
গ্রেফতারকৃত জঙ্গিদের একজনের নাম আশফাক-ই-আজম ওরফে আপেল। সে সারোয়ার-তামিম জঙ্গি গোষ্ঠীর আইটি (তথ্যপ্রযুক্তি) শাখার প্রধান ছিল বলে ধারণা করছে র‌্যাব।
র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর দনিয়া এ কে হাইস্কুল মাঠের পাশের একটি বাড়িতে বুধবার (১ ফেব্রুয়ারি) ভোরে অভিযান চালায় র‌্যাব। অভিযানে গ্রেফতার করা হয় চার জঙ্গিকে।
কমান্ডার মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্রেফতারকৃত চার জঙ্গির মধ্যে একজন আশফাক-ই-আজম ওরফে আপেল। সে একজন প্রকৌশলী। সে সারোয়ার-তামিম গ্রুপের আইটি শাখার প্রধান ছিল বলে ধারণা করছি আমরা।’
গ্রেফতারকৃত চার জঙ্গিকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান মুফতি মাহমুদ। তিনি জানান, অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে ওই বাড়ি থেকে। অভিযানের বিস্তারিত পরে জানানো হবে জানিয়েছেন র‌্যাবের কমান্ডার।
/এনএল/টিআর/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম