ঘুষের টাকা নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার সিএসডি কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৫২আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২০

গ্রেফতারের প্রতীকী ছবি ঘুষের টাকা নেওয়ার সময় গ্রেফতার হয়েছেন তেজগাঁও সিএসডি’র (কেন্দ্রীয় খাদ্য গুদাম) রেশনিং কর্মকর্তা মোসাম্মত বিউটি বেগম। বুধবার (১ ফেব্রুয়ারি) বিকালে তেজগাঁও নিজ কার্যালয় থেকে তাকে হাতেনাতে ধরেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তারা।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারি চাল ও.এম.এস (ট্রাক-সেল) পদ্ধতির তিনটি ডিলারশিপের অধীনে পাঁচটি ট্রেজারি চালানের ডিও ইস্যু করেন মো. মোস্তফা নামের একজন ডিলার। এই পাঁচটি ট্রেজারি চালান জমা দেওয়া হয় মোসাম্মত বিউটি বেগমের কাছে। প্রতিটি চালানের বিপরীতে ১০ হাজার করে মোট ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন তিনি।
ঘুষ দাবির বিষয়টি দুদককে জানানো হলে আইনি প্রক্রিয়া শেষে ১২ সদস্যের একটি টিম গঠন করা হয়। বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে টিমের সদস্যরা সিএসডি কার্যালয়ে অবস্থান নেন।

বিকেল পৌনে চারটায় ৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় বিউটি বেগমকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে আরও ৫২ হাজার ৯০০ টাকা পাওয়া যায়।

এ ঘটনায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এর সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা দায়ের করেছেন।

/আরজে/জেএইচ/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম