ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে এক অন্তঃসত্ত্বা নারী নিখোঁজ হয়েছেন। তার বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে। গত ৩১ জানুয়ারি থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজের ঘটনায় শাহবাগ থানায় বুধবার সকালে জিডি করা হয়েছে। শাহবাগ থানার এসআই আনোয়ার এ তথ্য জানান।
তিনি জানান, ওই নারীকে ২৯ জানুয়ারি রাত ৩টায় ২১৩ নম্বর ওয়ার্ডের ২ নম্বর বেডে ভর্তি করা হয়েছিল। নিখোঁজ নারীর সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ডায়রিতে বলা হয়েছে, ওই নারী টয়লেটে যাওয়ার কথা বলে বেরিয়ে যান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
আরজে/এআইবি/এমএনএইচ/








