মাহির স্বামী দাবি করা শাওনকে অব্যাহতির সুপারিশ পুলিশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১৩আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১৯

ফেসবুকে পোস্ট করা মাহি ও শাওনের কিছু ছবি চিত্রনায়িকা মাহিয়া মাহির দায়ের করা তথ্যপ্রযুক্তি আইনের মামলার আসামি, নিজেকে মাহির স্বামী হিসেবে দাবি করা শাহরিয়ার ইসলাম শাওনকে অব্যাহতির সুপারিশ করে আদালতে প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। এ তথ্য বাংলা ট্রিবিউন জানিয়েছেন সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) উপ-পরিদর্শক রফিকুল ইসলাম।
জিআরও রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহরাব মিয়া এ প্রতিবেদন দাখিল করেন। আগামী ৭ মার্চ প্রতিবেদনটি ঢাকার সাইবার অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।
মামলায় বলা হয়, গত বছরের ২৫ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন নায়িকা মাহিয়া মাহি। বিয়ের পরের দিন থেকেই কয়েকটি গণমাধ্যমে মাহির একাধিক বিয়ে সংক্রান্ত কিছু ছবি প্রকাশ হতে থাকে। সেখানে ছবি প্রকাশের পাশাপাশি দাবি করা হয়, এর আগেও একাধিকবার মাহির বিয়ে হয়েছে। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলে। বিষয়টি নজরে এলে নায়িকা মাহি আইনের আশ্রয় নেওয়ার কথা বলেছিলেন।
মামলায় আরও বলা হয়, এ ঘটনার সঙ্গে শাওন ছাড়াও তার বন্ধু হাসান, আল আমীন, খাদেমুল এবং শাওনের খালাত ভাই রেজওয়ান জড়িত।
গত বছরের ২৮ মে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম শাখায় নিজেকে মাহির স্বামী দাবি করা শাওনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন নায়িকা মাহি। ওই অভিযোগের ভিত্তিতেই শাওনকে দক্ষিণ বাড্ডার বাসা থেকে গ্রেফতার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের সময় গোয়েন্দা (ডিবি) পুলিশ শাওনের বাসা থেকে কম্পিউটার জব্দ করে।
মাহির মামলায় শাওনকে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড পায় পুলিশ। পরে ২০১৬ সালের ১৬ জুন এক লাখ টাকা মুচলেকায় শাওনকে বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম জামিন দেন। আদালতে দু’জনের পক্ষ থেকে আপস-মীমাংসার কথা বলা হলে আদালত জামিন দেন।

আরও পড়ুন-

নিষ্পত্তি চেয়ে পুলিশকে যে চিঠি দিয়েছিলেন রাগীব আলী

‘আলেয়া কাথারেনা আইদরী খজকানালে’

/এসআইটি/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান