তেজগাঁওয়ে মানব দেহের খণ্ডিত অংশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৭, ০৩:৪৪আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ০৩:৪৪

তেজগাঁও রাজধানীর তেজগাঁও থানার গ্রিন রোড এলাকার একটি জংলা থেকে মানব দেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকালে হাঁটুর ওপর থেকে কাটা অবস্থায় মানুষের দুটি পা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের সীমানা প্রাচীর সংলগ্ন জংলা থেকে মানব দেহের ২টি পা উদ্ধার করা হয়েছে। পা দুইটির একটি ব্যান্ডেজ করা। বিকালে উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাত ৯টার দিকে তা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তেজগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা পা দুইটি ৭/৮ দিন আগের হতে পারে। সেগুলো হাঁটুর ওপর থেকে কাটা, তবে এটা কি কোনও ক্লিনিকের কাটা, না অন্য কিছু তা ময়নাতদন্তের পর জানা যাবে।
/আরজে/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম