পূর্ব শত্রুতার জেরেই এমপি দস্তগীরের কার্যালয়ে ছাত্রলীগকর্মীকে গুলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৫২আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৫২

পূর্ব শত্রুতার জের ধরেই রাজধানীর পল্টনে সংসদ সদস্য গাজী দস্তগীরের অফিসে ছাত্রলীগকর্মী মোশাররফ হোসেনকে গুলি করা হয়েছিলো বলে জানিয়েছে র‌্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-৩ এর কমান্ডার তুহিন মো. মাসুদ এ তথ্য জানান।

র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া আশিক র‌্যাবের এই কমান্ডার জানান, বুধবার ভোররাতে কুমিল্লা থেকে মাসুদ রানা আশিককে গ্রেফতার করা হয়। স্থানীয়ভাবে আধিপত্য বিস্তার, ক্ষমতার দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জের ধরেই ছাত্রলীগ কর্মী মোশাররফকে গুলি করেছিলো সে। এর জন্য আশিক তার পরিচিত এক অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে দুটি পিস্তল সংগ্রহ করেছিলো।

আশিককে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি আরও জানান, পল্টনে ওই ছাত্রলীগকর্মীকে গুলি করার তিন-চার দিন আগে নারায়ণগঞ্জের গুলতার কায়েৎপাড়া এলাকার ভূমিদস্যুবিরোধী এক মিটিংয়ে যাওয়ার সময় মোশাররফ হোসেন ও আশিকের কথাকাটি ও হাতাহাতি হয়। তারপর গত ১২ ফেব্রুয়ারি বসুন্ধরার ৩০০ ফুট এলাকায় আবারও তাদের মধ্যে হাতাহাতি হয়। মূলত এসবের জের ধরেই মোশাররফকে গুলি করে আশিক।

প্রসঙ্গত, গত সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কালভার্ট রোডের ৩৭/২ ভবনের দ্বিতীয় তলায় সংসদ সদস্য দস্তগীরের ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে মোশাররফ হোসেন ভুঁইয়া (২১) নামে ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ হন।পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: এমপি দস্তগীরের কার্যালয়ে ছাত্রলীগকর্মী গুলিবিদ্ধের ঘটনায় গ্রেফতার ১

/আরজে/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম