পিলখানা হত্যা মামলা: ২৮ ফেব্রুয়ারির মধ্যে যুক্তিতর্ক শেষ করতে নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৩৯ আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:০৪

আদালত আলোচিত পিলখানা হত্যা মামলায় আপিল শুনানিতে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে যুক্তিতর্ক শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বে বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের বৃহত্তর বিশেষ বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে দুপুরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, কিছু আইনি বিষয়ে সমাধান প্রয়োজন। সেটি হলেই দ্রুত মামলাটির শুনানি শেষ হবে।

২০১৫ সালের ১৮ জানুয়ারি থেকে এ হত্যা মামলায় দায়ের করা সকল ডেথ রেফারেন্স ও ফৌজদারি আপিলের শুনানি একসঙ্গে চলছে।  

এ শুনানিতে রাষ্ট্রপক্ষে অভিযোগপত্র ‍উপস্থাপন শুরু করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এরপর থেকে শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরওয়ার কাজল। আসামিপক্ষে আছেন এস এম শাহজাহান, মো. আমিনুল ইসলাম, শামীম সরদার।

রবিবারের আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরওয়ার কাজল সাংবাদিকদের বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে উভয়পক্ষকে আইনি যুক্তিতর্ক উপস্থাপন শেষ করতে বলেছেন হাইকোর্ট। তবে এরপর লিখিতভাবে যুক্তিতর্ক দাখিল করা যাবে।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানার বিডিআর সদর দফতরে  ৫৭ জন সেনা সদস্যসহ ৭৪ জনকে হত্যার অভিযোগে ২০১৩ সালের ৫ নভেম্বর ১৫২ জন বিডিআর সদস্যের মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে খালাসপ্রাপ্ত ২৭৭ জনের মধ্যে ৬৯ জন আসামির সাজা চেয়ে ফৌজদারি আপিল ও ডেথ রেফারেন্স দায়ের করেন রাষ্ট্রপক্ষ। অন্যদিকে দণ্ডপ্রাপ্ত ৪১০ জন আসামির সাজা বাতিল চেয়ে রায়ের বিরুদ্ধে ফৌজদারি আপিল দায়ের করেন আসামীপক্ষের আইনজীবীরা।

এরপর দ্রুত আপিল শুনানি করার জন্য সুপ্রিম কোর্টের বিশেষ ব্যবস্থায় সর্বমোট ৩৭ হাজার পৃষ্ঠার পেপারবুক প্রস্তুত করা হয়। মামলা সূত্রে জানা গেছে, বিডিআর হত্যা মামলায় মোট সাজাপ্রাপ্ত আসামির সংখ্যা ৫৭৫ জন। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের মধ্যে কারাগারে থাকা ১৩৮ জনের পক্ষে ডেথ রেফারেন্স ও জেল আপিল রাষ্ট্রপক্ষ থেকেই দায়ের করা হয়েছে।

পিলখানায় সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার দায়ে মোট সাজাপ্রাপ্ত ৫৭৫ আসামির মধ্যে তৎকালীন ডিএডি তৌহিদসহ ১৫২ জন বিডিআর সদস্যের মৃত্যুদণ্ড হয়। তাদের মধ্যে ১৪ জন পলাতক রয়েছেন। এছাড়া বিএনপির সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ও স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরাব আলীসহ ১৬১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৬২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্তদের মধ্যে ৯ জন পলাতক ও কারাগারে আটক অবস্থায় মৃত্যুবরণ করেছেন ৪ জন। সব মিলিয়ে পলাতক রয়েছেন দণ্ডপ্রাপ্ত ২৩ আসামি।

/ইউআই/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে বর্তমান সংসদ: স্পিকার
গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে বর্তমান সংসদ: স্পিকার
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
রায়ের বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারকে সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের
রায়ের বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারকে সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পদ্মা সেতু হয়ে আরেক জেলা থেকে ঢাকার বাস চলাচল বন্ধ
পদ্মা সেতু হয়ে আরেক জেলা থেকে ঢাকার বাস চলাচল বন্ধ