গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে বর্তমান সংসদ: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৬, ২২:৪৭ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ২২:৪৭

ত্রয়োদশ জাতীয় সংসদ জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। গণতন্ত্রকামী এ দেশের আপামর জনসাধারণ এবং ছাত্র-জনতা বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে। নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সংসদ জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস সেমি-অ্যানুয়াল কনফারেন্স-২০২৬’-এর প্রতিনিধিদের সংসদ ভবন পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, এ দেশের মানুষ গণতন্ত্রের জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। ১৯৪৭ সালে দেশভাগের পর বাংলাদেশ প্রায় ২৪ বছর ধরে তৎকালীন পশ্চিম পাকিস্তানের জুলুম ও নিপীড়নের শিকার হয়। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেও ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানায় পাকিস্তানি শাসকগোষ্ঠী। গণতান্ত্রিক অধিকার রক্ষার সেই লড়াইয়ের ধারাবাহিকতায় ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়।

তিনি বলেন, মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হলেও দেশের গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হয়নি। বিভিন্ন সময়ে সামরিক শাসন ও স্বৈরাচারী শাসনের সূত্রপাত ঘটেছে। এ দেশের জনগণ রাজপথে নেমে নিজেদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করেছে।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে স্পিকার বলেন, গুম, খুন, অর্থপাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে ওই সরকার দেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা আবারও ব্যাহত করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে।

অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

অনুষ্ঠানে আন্তর্জাতিক পর্যায়ে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) বর্তমান প্রেসিডেন্ট ও চীনের সিয়াস ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. শন চেন, বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, রেক্টর ও শিক্ষাবিদ এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস উচ্চশিক্ষায় আন্তর্জাতিক সমঝোতা, একাডেমিক সহযোগিতা এবং দায়িত্বশীল নেতৃত্বের বিকাশে কাজ করে। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, রেক্টর ও উপাচার্যদের নিয়ে গঠিত এ বৈশ্বিক নেটওয়ার্কের সম্মেলন ১৯ থেকে ২১ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। এতে ২৪টি দেশের ৭০ জনের বেশি বিদেশি প্রতিনিধি এবং বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের নীতিনির্ধারক ও বিশ্ববিদ্যালয়প্রধানরা অংশ নিচ্ছেন।

  /এসএমএ/আইএএম/
সম্পর্কিত
সংসদ অধিবেশন পর্যবেক্ষণে মালদ্বীপের হাইকমিশনারকে স্পিকারের আমন্ত্রণ
স্লোভেনিয়ার কোম্পানিকে বাংলাদেশে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ স্পিকারের
দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চলছে: স্পিকার
সর্বশেষ খবর
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
রায়ের বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারকে সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের
রায়ের বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারকে সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ
আমিরাতি রাষ্ট্রদূতকে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ সোমালিয়ার
আমিরাতি রাষ্ট্রদূতকে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ সোমালিয়ার
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পদ্মা সেতু হয়ে আরেক জেলা থেকে ঢাকার বাস চলাচল বন্ধ
পদ্মা সেতু হয়ে আরেক জেলা থেকে ঢাকার বাস চলাচল বন্ধ