পল্লবীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:২১আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:২১

পল্লবী রাজধানীর পল্লবী থানার লালমাটি এলাকায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে ওই শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটির মা জানান, তারা লালমাটি এলাকায় থাকেন। শিশুটির বাবা দিনমজুরের কাজ করেন। বৃহস্পতিবার দুপুরে তাদের প্রতিবেশি ভেলপুরি বিক্রেতা আব্দুল কুদ্দুস (৭০) শিশুটিকে কোল্ডড্রিংস খাওয়ানোর লোভ দেখিয়ে পাশের দোতলার ছাদে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে সে।
এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। তারা আব্দুল কুদ্দুসকে হাতেনাতে আটক করলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে শিশুটির মা বৃহস্পতিবার রাতে শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, একটি যৌন নিপীড়নের অভিযোগ পেয়েছি। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

/এআইবি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম