পল্লবীতে বাবার সামনে ছুরিকাঘাতে ছেলে খুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৭, ০০:১১আপডেট : ০২ মার্চ ২০১৭, ০০:১৬

খুন রাজধানীর পল্লবীতে বাবার চোখের সামনে ছেলেকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সাইফুল ইসলাম (৩৫)। বুধবার (১ মার্চ) রাতে পল্লবীর ১২ নম্বর সেকশনে এ ঘটনা ঘটেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির এ খবর নিশ্চিত করেছেন।
নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার আটারবাড়ি গ্রামে। তার বাবা সামসুর রহমান পল্লবীর সেকশন ১২-এর ই-ব্লকের পানির ট্যাংকের সামনে কাঁচামাল বিক্রি করেন।
নিহতের বাবা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাইফুলমিরপুর বেনারসি পল্লীতে একটি শাড়ির কারখানায় কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করত। আজ বুধবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাইফুল কর্মস্থল থেকে বের হয়ে কাঁচামালের দোকানের সামনে যান। এসময় সেখানে সাইফুল ইসলামকে দুই যুবক এসে মারধর শুরু করে। আমি এগিয়ে গেলে এক যুবক সাইফুলের বুকে ছুরিকাঘাত করে।’ এসময় ধাওয়া করলে দুই যুবক দৌড়ে পালিয়ে যায় বলে জানান সামসুর রহমান।
পরে সাইফুল ইসলামকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিক ও পরে রাত ১০টায় ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যররত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সামসুর রহমান জানান, আমার ছেলের হত্যাকারীদের পরিচয় তার জানা নেই। তবে দেখলে হয়তো হত্যাকারীদের চিনতে পারবেন বলে জানান তিনি। তিনি বলেন, ‘আমি জানি না কী কারণে সাইফুলকে হত্যা করা হয়েছে।’
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। আমি নিজেও সেখানে যাচ্ছি। বিষয়টি খতিয়ে দেখে ঘাতকদের গ্রেফতার করা হবে।’

আরও পড়ুন-

দোষী ডাক্তারদের বদলি, ইন্টার্নশিপ ৬ মাসের জন্য স্থগিত

এমপিপুত্রের তোলা দেয়ালে অবরুদ্ধ আ.লীগ নেতার পরিবার

/এআইবি/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম