রামপুরায় গৃহবধূ ও কামরাঙ্গীর চরে মাদ্রাসা শিক্ষার্থী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৭, ২০:০৫আপডেট : ০২ মার্চ ২০১৭, ২০:০৫

রামপুরা ও কামরাঙ্গীর চর পৃথক দুর্ঘটনায় রাজধানীর রামপুরায় এক গৃহবধূ ও কামরাঙ্গীর চরে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ও বিকালে এসব ঘটনা ঘটে। নিহতদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পূর্ব রামপুরার নিজ বাসার ৪ তলার ছাদ থেকে লাফিয়ে পড়েন গৃহবধূ রাবিয়া সুলতানা (৩২)। গুরুতর অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামপুরা থানা পুলিশের উপ-পরিদর্শক আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে নিয়ে যায়।
নিহতের ছেলে ইয়াসিন আরাফাত জানান, তার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
অপরদিকে, বিকাল ৪টার দিকে রাজধানীর কামরাঙ্গীর চরের মধ্য রসুলপুর বিদ্যুৎ অফিসের গলি দিয়ে হেঁটে যাচ্ছিলো আশরাফ উলুম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী মো. শামীম (১০)। এসময় একটি ৬ তলা বাসার ছাদের দেয়ালের কিছু অংশ ভেঙে ওই শিক্ষার্থীর মাথায় পড়ে।

পরে ঘটনাস্থল থেকে তার স্বজনরা গুরুতর আহত অবস্থতায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

শিশুটি চাঁদপুর জেলার রঘুনাথপুর উপজেলার মো. আমির শেখের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়।

/এআইবি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক