নব্য জেএমবির শীর্ষ নেতা মাওলানা আবুল কাশেমকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। বৃহস্পতিবার (২ মার্চ) রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান।
আবুল কাশেমের বাড়ি কুড়িগ্রাম জেলায়। তিনি দিনাজপুরের একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
আধ্যাত্মিক নেতা হিসেবে পরিচিত আবুল কাশেমকে দীর্ঘদিন ধরে খুঁজছিল পুলিশ। তিনি শায়খ আব্দুর রহমানের সময়ে জেএমবির একজন গুরুত্বপূর্ণ নেতা বলে জানায় পুলিশ।
/এআরআর/এআর/








