উচ্চ আদালতে আপিল করবে সিফাতের পরিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৭, ১৮:৫৪আপডেট : ০৪ মার্চ ২০১৭, ২০:০৬

সিফাত হত্যা মামলার রায় পরবর্তী সংবাদ সম্মেলন
আত্মহত্যার প্ররোচনার দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের  সাবেক শিক্ষার্থী ওয়াহিদা সিফাতের মৃত্যুর ঘটনায় তার স্বামী আসিফের ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন তার বাবা আমিনুল ইসলাম খন্দকার। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ছোট মিলনায়তনে সিফাত হত্যার রায়-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

সিফাতের বাবা বলেন,  ‘আসিফ লন্ডনে পড়াশোনা করে বলে সিফাতের সঙ্গে প্রতারণা করে বিয়ে করে। পরে সেটা জানাজানি হলেও আসিফ শুধরায় না। উল্টো ব্যবসার জন্য আমাদের কাছে ২০ লাখ টাকা চায়। আমরা দিতে অস্বীকার করলে সিফাতের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। এভাবে প্রায়ই সিফাতের ওপর নির্যাতন করা হতো বলে সিফাত  আমাদের জানিয়েছিল। কিন্তু এর বেশ কিছুদিন সিফাত মারা যায়।’

সিফাত আত্মহত্যা করেনি দাবি করে আমিনুল ইসলাম খন্দকার বলেন, ‘সিফাতের ওপর শারিরীক ও মানসিক নির্যাতন করতো তার স্বামী। সিফাত যেদিন মারা যায়, সেদিন আমরা খবর পেয়ে হাসপাতালে গিয়ে তার শ্বশুর পক্ষের কাউকেই পাই না। সিফাতের নামে-মুখে প্রচুর রক্ত দেখি, থুতনিতে ও মাথার পেছনে বড় জখম দেখে বুঝতে পারি সিফাতকে হত্যা করা হয়েছে।’ 

ময়নাতদন্ত প্রতিবেদন বিষয়ে সিফাতের বাবা বলেন, ‘প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যাকারীরা ষড়যন্ত্র করে ডাক্তারের যোগসাজোসে সিফাত আত্মত্মহত্যা করেছে বলে উল্লেখ করে। সেই রিপোর্ট বিশ্বাসযোগ্য না হওয়ায় কোর্টেরর নির্দেশে দ্বিতীয়বার ময়না তদন্ত করা হয়। সেই ওই ময়না তদন্তের প্রতিবেদনে সিফাতকে হত্যা করা হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়। তখন আদালত আসামিদের জেল হাজতেও পাঠায়। কিন্তু তারা জামিনে মুক্তি পায়। পরে সেই মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়।’

আদালতের রায়ে সন্তুষ্ট নয় উল্লেখ করে সিফাতের বাবা বলেন, ‘মামলার শুনানিকালে আসামিপক্ষ সিফাত আত্মহত্যা করেছে মর্মে কোনও সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি। এছাড়া সিফাতকে হত্যা করা হয়েছে এমন সকল তথ্য প্রমাণ আদালতে পেশ  করা হলেও রায়ে আত্মহত্যার প্ররোচনার দায়ে স্বামী আসিফকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন।  বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে। এ রায়ে আমরা সংক্ষুদ্ধ ও সন্তুষ্ট নই। ফলে রায়ের কপি হাতে পেলেই আমরা উচ্চ আদালতে আপিল করব।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সিফাতের ছোট ভাই আসিফ উল ইসলাম, সিফাতের সহপাঠী মোস্তাফিজ গনি ও মাহমুদুল হাসান প্রমুখ। 

উল্লেখ্য, ২০১৫ সালের ২৯ মার্চ সন্ধ্যায় রাজশাহী মহানগরীর মহিষবাগান এলাকায় আইনজীবী হোসেন মোহাম্মদ রমজানের বাড়িতে রহস্যজনক মৃত্যু হয় গৃহবধূ ওয়াহিদা সিফাতের। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। প্রথমে সিফাত আত্মহত্যা করেছেন বলে শ্বশুরবাড়ির লোকজন দাবি করলেও দ্বিতীয় দফার ময়নাতদন্তে হত্যাকাণ্ড প্রমাণিত হয়।

এ ঘটনায় ২ এপ্রিল মহানগরীর রাজপাড়া থানায় সিফাতের চাচা মিজানুর রহমান খন্দকার বাদী হয়ে সিফাতের স্বামী, শ্বশুর ও শাশুড়ির নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ ধারায় যৌতুকের দাবিতে হত্যা ও সহায়তা করার অভিযোগে একটি মামলা করেন।

২০১৬ সালের ২৩ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আহম্মেদ আলী চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

আসিফ ছাড়া এই মামলার অন্য আসামিরা হলেন- সিফাতের শ্বশুর হোসেন মোহাম্মদ রমজান, শাশুড়ি নাজমুন নাহার নজলী ও প্রথম ময়নাতদন্তারী চিকিৎসক জোবাইদুর রহমান।

/আরএআর/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম