রাজধানীর শাহবাগে বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। রবিবার (৫ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি।
শাহবাগ থানার উপ-পরিদর্শক আনারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, পল্টন মোরে হোটেল এশিয়ার সামনে রাস্তায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওই যুবকটি গুরুতর আহত হয়। খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, যুবকের নাম পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল চেক লুঙ্গি,কালো গেঞ্জি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
/এআইবি/আরজে/এআর/








