উত্তরার আদনান হত্যা মামলা: আরও দুই আসামি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৭, ২০:২১আপডেট : ১১ মার্চ ২০১৭, ২০:২৩

গ্রেফতার রাজধানীর উত্তরায় আদনান কবীর হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।  শনিবার তাদের টঙ্গি ও উত্তরা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- নুর আলম ও আব্দুল করীম।  উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) শাহ আলম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে গত বুধবার (৮ মার্চ) রাত ১১টার দিকে গাজীপুর এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।   

গত ৬ জানুয়ারি সন্ধ্যায় উত্তরায় খুন হয় স্কুলছাত্র আদনান কবীর। পুলিশ ঘটনার পর জানতে পারে উত্তরায় ‘পশ্চিমা গ্যাং সংস্কৃতি’ ও আধিপত্য বিস্তারকে ঘিরেই এই হত্যাকাণ্ড ঘটে।

এ ঘটনায় আদনানের বাবা কবীর হোসেন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০/১২ জন তরুণ ও কিশোরকে আসামি করা হয়। ঘটনার পর পুলিশ ও র‌্যাব অভিযান চালিয়ে সাতজন করে মোট ১৪ জনকে গ্রেফতার করে। এই মামলায় মোট ২১ জনকে গ্রেফতার করা হলো।

/এআরআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক