তালাক দেওয়ায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৭, ১৩:০৩আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১৬:২১

আরিফুন্নেছা আরিফা তালাক দেওয়ায় রাজধানীর কলাবাগানে ব্যাংক কর্মী আরিফুন্নেছা আরিফাকে (২৭) ছুরিকাঘাতে হত্যা করেছে তার সাবেক স্বামী রবিন। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আরিফা পল্টন শাখার যমুনা ব্যাংকের একজন মার্কেটিং এক্সিকিউটিভ। তার বাড়ি জামালপুরে। তিনি ঢাকার কলাবাগানের সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজের পাশে একটি বাসায় ভাড়া থাকতেন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।
নিহতের ভাই আলামিন বুলবুল জানান, আজ সকাল সাড়ে ৮টায় আরিফা অফিসের উদ্দেশে বাসা থেকে বের হন। কিছু দূর যাওয়ার পরপরই সাবেক স্বামী রবিন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর আশপাশের লোকজন আরিফাকে উদ্ধার করে সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যায়। এ খবর শুনে তিনি তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।  চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১২টায় আরিফা মারা যান।
তিনি আরও জানান, রবিন ও আরিফার প্রেমের সম্পর্ক ছিল। চার বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর রবিন মাদকাসক্ত হয়ে পড়ে। তারপর থেকে তার বোন আরিফাকে প্রায়ই সে মারধর করতো। এরপর গত তিন মাস আগে স্বামীকে তালাক দেয় আরিফা।
/এআইবি/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম