আবহাওয়া ভালো থাকলে বড়হাটের ‘জঙ্গি আস্তানায়’ অভিযান সকালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৭, ১৮:০৭আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১৮:১০

মৌলভীবাজারের নাসিরপুরের জঙ্গি আস্তানায় অভিযান শেষে সাংবাদিকদের  ব্রিফিং করছেন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম আবহাওয়া ভালো থাকলে শুক্রবার সূর্যোদয়ের সঙ্গে-সঙ্গে বড়হাটে ঘিরে রাখা আস্তানায় অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। বুধবার থেকে  বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মৌলভীবাজারের নাসিরপুরের জঙ্গি আস্তানায় অভিযান শেষে বিকেলে প্রেস ব্রিফিংকালে তিনি এই তথ্য জানান।

বুধবার থেকে ঘিরে রাখা বড়হাটের জঙ্গি আস্তানায় কখন অভিযান চালানো হবে—এমন প্রশ্নে মনিরুল ইসলাম বলেন, ‘এখানকার কাজ শেষে বড়হাটের ঘটনা নিয়ে সোয়াট বিস্তারিত পরিকল্পনা করে যদি সন্ধ্যার আগে অভিযান শুরু করতে পারে, তাহলে আজ হবে। না হলে কাল সূর্যোদয়ের সঙ্গে-সঙ্গে অভিযান শুরু করা হবে।’ রাতের নানা রকমের সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘রাতে অভিযান পরিচালনায় নানা প্রতিবন্ধকতা থাকে, অন্ধকারে নানা রকম ঝুঁকি থাকতে পারে। সে কারণে সকালে অভিযান পরিচালনা হবে।’

 উল্লেখ্য,  মঙ্গলবার রাত থেকেই মৌলভীবাজারের দুটি বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দু’টির বাড়ির একটি হচ্ছে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় অবস্থিত। অপর বাড়িটির অবস্থান সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার নাসিরপুর গ্রামে।

 আরও পড়ুন: ‘দেহ ছিন্নভিন্ন হওয়ায় জঙ্গিদের সঠিক সংখ্যা এখনই বলা যাচ্ছে না’

এনএল/ ইউআই/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম