কামরাঙ্গীচরে স্টিল কারখানায় শ্রমিক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৭, ০২:১৮আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ০২:১৮

কামরাঙ্গীচর রাজধানীর কামরাঙ্গীরচরে স্টিল কারখানায় কাজ করার সময় মেশিনের আঘাতে শওকত ব্যাপারী (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সকালে কাজ করার সময় কারখানার একটি মেশিনের ডাইস ফেটে এ ঘটনা ঘটে।
নিহতের সহকর্মী রানা জানান, কামরাঙ্গীরচরের ব্যাটারিঘাট এলাকায় শওকত ব্যাপারীর মামা আব্দুস সালামের একটি স্টিল কারখানা রয়েছে। ‘সালাম মেটাল’ নামে ওই কারখানায় দীর্ঘদিন ধরেই কাজ করতেন শওকত। সোমবার কাজ করার সময় কারখানার একটি মেশিনের ডাইস ফেটে তার মাথায় আঘাত লাগে।
পরে গুরুতর অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১টায় শওকত ব্যাপারী মারা যান। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য নিহত শ্রমিকের মরদেহ মর্গে রাখা হয়েছে।

/এআইবি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম