ভাষানটেকে জঙ্গি সন্দেহে আটক এক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৭, ০০:৫৯আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ০১:০৭

আটক রাজধানীর ভাষানটেক এলাকা থেকে জঙ্গি সন্দেহে নাঈম (২৮) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে তাকে আটক করা হয়। মিরপুর জোনের ডেপুটি কমিশনার মাসুদ আহমেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
মাসুদ আহমেদ বলেন, ‘ময়মনসিংহে আটক সাত জঙ্গির সঙ্গে নাঈমও জড়িত রয়েছে। তাকে ভাষানটেক থেকে আটক করা হয়েছে।’
ময়মনসিংহ থেকে ওই সাত জঙ্গিকে আটক করা হয় সোমবার (৩ এপ্রিল)। শহরের বড় কালিবাড়ি এলাকার অ্যাডভোকেট আসিফ আনোয়ার মুরাদের বাসায় অভিযান চালিয়ে জিহাদি বই ও ইলেকট্রনিক সামগ্রীসহ তাদের আটক করে পুলিশ।
আটককৃত জঙ্গিরা হলো— ময়মনসিংহের হালুয়াঘাটের মারফত আলীর ছেলে শহিদুল ইসলাম (২৫), ইকবাল হোসেনের ছেলে আল-আমিন (২৫), ধোবাউড়ার দিঘিরপাড়ের আইনুদ্দিনের ছেলে আশিকুর রহমান (১৯), নেত্রকোনা জারিয়ার হাবিবুর রহমানের ছেলে মাসুম আহমেদ (৩০), একই এলাকার বোরহান উদ্দিনের ছেলে শাহ আল হোসেন শামীম (২৭), নেত্রকোনার টেংগাপাড়ার সবুজ মিয়ার ছেলে নাসির উদ্দিন (২৭) ও জারিয়ার শেখ লতিফের ছেলে রোমান মিয়া (২৬)।
আরও পড়ুন-

ময়মনসিংহে আটক জঙ্গি নাসির মেডিক্যাল শিক্ষার্থী

ময়মনসিংহে আটক জঙ্গি আল-আমিন ছাত্রলীগের নেতা

বৈশাখী উৎসব আর ব্রহ্মপুত্র নদে পুণ্যার্থীদের স্নান ছিল জঙ্গিদের টার্গেট

/আরজে/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি