সাইবার অপরাধ মামলায় আরাফাত সানির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৭, ১০:৫৬আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ১০:৫৮

আরাফাত সানি মোহাম্মদপুর থানায় দায়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বৃস্পতিবার (৬ এপ্রিল) এই মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ ইয়াহিয়া ঢাকার মহানগর হাকিম এসএম মাসুদ জামানের আদালতে আরফাত সানির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

আদালাতের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক মো. নিজামউদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, রাজধানীর মোহাম্মদপুর থানায় এক তরুণীর দায়ের করা জিডিকে গত ৫ জানুয়ারি তথ্য প্রযুক্তি আইনের মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ। এরপর ২২ জানুয়ারি আরাফাত সানিকে তার আমিনবাজার এলাকার বাসা থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে সানির বিরুদ্ধে যৌতুক চেয়ে মারধরের অভিযোগে আরও একটি মামলা করেন ওই তরুণী। তবে ক্রিকেটার আরাফাত সানি বরাবরই বিয়ে ও ওই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠতার কথা অস্বীকার করে আসছেন।
/এসআইটি/আর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম